জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া লাইসেন্স না থাকায় একটি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে দুই মুদি দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এদিকে রান্নাঘরে নোংরা পরিবেশ এবং রেস্তোরাঁর লাইসেন্স দেখাতে না পারায় একটি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে গুজবে বিভ্রান্ত না হতে ব্যবসায়ীসহ জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পেঁয়াজের মূল্য আগের চেয়ে অনেকটা কমেছে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রয়েছে।
