সেনবাগে ভূমি অফিসের বেদখল হওয়া জমি উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২৯

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি অফিসের সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইমলাম মজুমদার এবং সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা। এসময় উপস্থিত ছিলেন—স্থানীয় ৯ নম্বর নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্যা ও থানা পুলিশের কয়েকজন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা জানান, দীর্ঘদিন থেকে একটি অবৈধ দখলদার ইউনিয়ন ভূমি অফিসের জায়গাটি জবর দখল করে ছিল। আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।