রাজাপুরে মধ্যবয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রাম থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, অজ্ঞাত ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
