নরসিংদীর পলাশের তালতলী বাজারে দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য ও ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পাইকারি ব্যবসায়ী বাহাউদ্দিন গাজীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
