নিয়োগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৩২

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর-এ গ্রন্থাগারিক সৃষ্ট-০১, ল্যাব সহকারী (আইসিটি সৃষ্ট-০১, পদার্থ বিজ্ঞান সৃষ্ট-০১, জীববিজ্ঞান সৃষ্ট-০১, রসায়ন সৃষ্ট-০১) পদে লোক নিয়োগ দেয়া হবে। গ্রন্থাগারিক ৫০০/- (পাঁচশত) এবং ল্যাব সহকারী পদে ৩০০/- (তিনশত) টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার (অফেরতযোগ্য), ০২ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি এবং বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। ল্যাব সহকারী পদে এসএসসি’র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। সহদেব চন্দ্র পাল, অধ্যক্ষ, আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর।     সিকে-২৯৬০