আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে অভ্যর্থনা উপ-কমিটির এক সভা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। সভায় অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মণি এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
