সন্ধ্যা নদীতে নৌকাডুবিতে পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৫৫

কাউখালী উপজেলার সন্ধ্যা নদী?তে যাত্রী পারা?পারের সময় যন্ত্রচালিত খেয়া নৌকা ডুবির ঘটনায় টুম্পা আক্তার (১০) নামে  এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনে এই ঘটনা ঘটে। এতে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর টুম্পার লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। টুম্পা আক্তার আশোয়া আমরাজুড়ি গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে।

উখিয়ায় এক রোহিঙ্গা পরীক্ষার্থী বহিষ্কার

এদিকে উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে জানান, তার কেন্দ্রে বালুখালী দাখিল মাদরাসা, বালুখালী ইবতেদায়ি মাদরাসা ও বালুখালী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বেশ কিছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এর মধ্যে একজন ছাত্র বানোয়াট ঠিকানা উপস্থাপন করায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্র সচিব জানিয়েছেন।

চার ভুয়া পরীক্ষার্থী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, ভুয়া পরীক্ষার্থী সেজে অংশ নেওয়ার অভিযোগে চার জনকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। এ কাজে সহায়তাকারী (দালাল) বল্লভপুর গ্রামের হাবিবুল্লাহ গাজীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২ বছর সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বুশরা আক্তার মিম, সুমাইয়া পারভীন, আতিক হাসান ও মোহামাদুল্লাহ।