শশাংক নাথ
চট্টগ্রামের সাতবাড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী শশাংক নাথের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে প্রয়াতের নিজ বাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, প্রয়াতের শ্মশানে পুষ্পস্তবক অর্পণ, স্মরণানুষ্ঠান ও দুপুরে শাকান্ন ভোজ। উক্ত অনুষ্ঠানে সব শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য প্রয়াতের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
