দেশের উত্তরবঙ্গে শীত পড়তে শুরু করেছে। সেখানে রাতে পড়ছে কুয়াশা। তবে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে রাতে শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীত অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ডিসেম্বরের শুরুতে রাজধানীসহ দেশেরে অন্যান্য স্থানে শীত পড়তে শুরু করবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত হতে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি ও সর্বনিম্ন বদলগাছীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
