রূপগঞ্জে বেদখল হওয়া সরকারি জমি ৫৬ বছর পর উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:২৯

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণগাঁও জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সরকারি জমি ৫৬ বছর পর গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম প্রয়োজনীয়সংখ্যক পুলিশ নিয়ে বেদখল হয়ে যাওয়া ২৫ শতাংশ জমি উদ্ধার করে লাল পতাকায় সীমানা নির্ধারণ করে দিয়েছেন। গত ১৫ জুলাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।