যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯টা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন শেষে ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় সমবেত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন আবাসিক হলের সমূহের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে প্রীতি ফলিবল ম্যাচ শুরু হয়।
আরো পড়ুন: নাসির উদ্দিনের জন্য নৌকায় ভোট চাইলেন এমপি অ্যাড. মনির
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্টবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/বিএএফ
