উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো চন হুই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ নেই তার দেশের। যুক্তরাষ্ট্র শত্রুতার নীতি পরিহার করলেই কেবল এটা সম্ভব। অর্থাত্ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি তার বর্তমান অবস্থান থেকে সরে আসেন তাহলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সঙ্গে বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, চো চন হুই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। দেশটি শত্রুতা প্রত্যাহার করলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের বিষয়ে আলোচনা করবে। গতকাল মস্কোতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর চো চন হুই এসব কথা বলেন। —রয়টার্স
