ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভে সরকারের জয় হয়েছে। আর শত্রু দেশের পরাজয় ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইরানিরা ঐতিহাসিক পরীক্ষায় আরেকবার জয় পেয়েছে। কারণ তারা শত্রু দেশকে লাভবান হওয়ার সুযোগ দেয়নি। এর আগে মঙ্গলবার দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই বিক্ষোভ কোনো জনপ্রিয় আন্দোলন নয়। এটা নিরাপত্তা ইস্যু। এটাকে সফলভাবে মোকাবেলা করা গেছে। —রয়টার্স
