হংকংয়ের ব্রিটিশ কনস্যুলেটের সাবেক কর্মী সিমন চেং অভিযোগ করেছেন, চীনে তাকে নির্যাতন করা হয়েছে। হংকংয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তাকে অভিযুক্ত করা হয়। এজন্য জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। দুই বছর ধরে সিমন চেং কনস্যুলেটে কাজ করেছেন। গত আগষ্টে চীন সফরের সময় তাকে ১৫ দিন আটকে রাখা হয়। চোখ বেঁধে নির্যাতন করা হয় বলে জানিয়েছেন সিমন। ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা সিমনের কথা বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। এজন্য চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। —বিবিসি
