অস্ট্রিয়ায় যে বাড়িতে নািস নেতা অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটিকে পুলিশ স্টেশন করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উলফগ্যাং পেচচর্ন বলেন, এর মাধ্যমে এটাই বোঝা যাবে যে, এই ভবনটি নািসবাদের স্মৃতিকে রক্ষা করবে না। ১৭শ’ শতাব্দীতে বৌনাউ শহরের ওই বাড়ির একটি ফ্ল্যাটে হিটলার তার জীবনের কয়েক সপ্তাহ কাটিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এই সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে। -রয়টার্স
