গত প্রায় আট মাস ধরে কোনো হদিস মিলছে না সৌদি আরবের রাজকন্যা বাসমাহ বিন্ত সৌদের। চিকিত্সার জন্য বিদেশ যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি গৃহবন্দি হয়েছেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজনরা। মানবাধিকার নিয়ে কাজ করার জন্য সুপরিচিত সৌদি রাজকন্যা বাসমাহ বিন্ত সৌদ। বেশ কিছুদিন ধরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কোনো রকমের আইনি প্রক্রিয়া ছাড়াই তাকে রিয়াদে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজকন্যার ঘনিষ্ঠ একজন ডয়চে ভেলেকে জানিয়েছেন বাসমাহ চাইলেও তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না। কেননা তার সমস্ত যোগাযোগের উপর নজর রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঐ ব্যক্তি নাম প্রকাশ করতে চাননি। -ডয়চেভেলে
