তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জামায়াত, জঙ্গি ও সব খুনিদের ঠিকানা এখন বিএনপি। এজন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত।’
রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্ত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে।
আরো পড়নঃ বিজ্ঞাপন দিয়ে সাকিবের বিকল্প খুঁজছে কলকাতা
এ সময় তথ্যমন্ত্রী সকল মুক্তিযোদ্ধা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তিকে দল মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের পক্ষে থেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। বাসস
ইত্তেফাক/কেকে
