রাজশাহীতে লোকাল চললেও বন্ধ দূরপাল্লার বাস

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৩৫

রাজশাহীতে বাস চলাচলে দুর্ভোগ এখনও কাটেনি। পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের পর বৃহস্পতিবার রাজশাহীতে লোকাল বাস চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। শ্রমিক নেতারা বলছেন, দূরপাল্লার কিছু বাস রাজশাহী থেকে ছেড়ে গিয়ে বাহিরে আটকা পড়ছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জে ও নওগাঁ রুটে বেশকিছু বাস ও ট্রাক ছেড়ে গেছে।

শ্রমিক নেতারা আরও জানিয়েছেন, উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশালসহ বিভিন্ন রুটের বাসগুলো রাজশাহীতে না আসায় ওই সব রুটেও কোনো গাড়ি ছেড়ে যায়নি। সড়কে বাসের সংখ্যা কম থাকায় চলাচলকারী বাসগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন: কানাডায় ট্রুডোর নতুন মন্ত্রিপরিষদ গঠন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানিয়েছেন, দূরপাল্লা বাস চলাচলে সমস্যা হচ্ছে।

ইত্তেফাক/এসি