আসুস আরটি-এক্স৮৮ইউ আসুসের একটি সর্বাধুনিক প্রযুক্তির বৈশিষ্ট্য সমৃদ্ধ রাউটার। সম্প্রতি আরটি-এক্স৮৮ইউরাউটারটি ওয়াই-ফাই এলাইয়েন্সের পক্ষ থেকে ওয়াই-ফাই সার্টিফাইড সিক্স স্বীকৃতি পেয়েছে। ৬ষ্ঠ প্রজন্মের ওয়াই-ফাই সিক্স সার্টিফিকেশন পাওয়া হোম রাউটারগুলোর মধ্যে আরটি-এক্স৮৮ইউ রাউটারটি শীর্ষে অবস্থান করছে। আরটি-এক্স৮৮ইউ রাউটারটি সর্বাধুনিক ওয়াইফাই ৬ প্রযুক্তির সব সুবিধা দিতে সক্ষম এবং ব্যবহারকারীকে সর্বোচ্চ মানের হোম নেটওয়ার্কিং নিশ্চিত করে। ওয়াই-ফাই সিক্স বা ৮০২.১১এক্সের সুবিধা হলো এটি এর আগের প্রজন্মের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ৫ বা ৮০২.১১এসির তুলনায় ২.৩ গুণ দ্রুত গতিতে ডাটা আদান-প্রদান করতে সক্ষম এবং চার গুণ অধিক পরিমাণের নেটওয়ার্ক ডিভাইসের ধারণ ক্ষমতা দিয়ে থাকে। এছাড়া নতুন ফিচার হিসেবে থাকছে নেটওয়ার্ক অপটিমাইজেশন। এক্ষেত্রে একসঙ্গে আরো বেশি ডিভাইস কানেক্ট করা সম্ভব এবং কানেকটেড ডিভাইসের ব্যাটারি খরচে অনেক বেশি সাশ্রয়ী হবে। ওয়াই-ফাই এলাইয়েন্স থেকে ওয়াই-ফাই সার্টিফাইড সিক্সসার্টিফাইড হওয়ার জন্য আসুস আরটি-এক্স৮৮ইউ রাউটারটিকে যথাযথ ওয়াই-ফাই সিক্স ক্ষমতার সর্বোচ্চ মানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যার সঙ্গে ছিল ডাব্লিউপিএথ্রি এবং ওএফডিএমএ ডাটা ট্রান্সমিশন টেস্ট। এই ওয়াই-ফাই সিক্স সার্টিফিকেশন সর্বাধুনিক ডাব্লিউপিএথ্রি সিকিউরিটি প্রোটোকল এবং ওয়াই-ফাই এজাইল মাল্টিব্যান্ড মান নিশ্চিত করে থাকে।
