ক্যাপশন নিউজ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:০৫

বিশ্বের সকল নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং একইসাথে নব্য উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রতিবছরের মতো ১৯ নভেম্বর চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশীপ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। ভবিষ্যতে উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের পক্ষ থেকে কুমিল্লা শহরের একজন সফল নারীকে নিয়ে লেখা ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ বইটি বিতারন করা হয়। কুমিল্লা মফস্বল শহরের সাধারণ এক মেয়েকে নিয়ে এই গল্প।