‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ একটি মজার রান্নার অনুষ্ঠান। প্রতি পর্বে একজন রন্ধন শিল্পী, একজন জনপ্রিয় ব্যক্তিত্ব (মা/বাবা) এবং সঙ্গে তার শিশু থাকছেন। তারা বিভিন্ন বিষয়ে গল্প করার সঙ্গে সঙ্গে পুষ্টিকর এবং মজার রান্না করছেন। শিশুরাও পানীয় ও সালাদ তৈরি করেন। সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, সংবাদ উপস্থাপক, নৃত্যশিল্পী, ক্রিকেটারসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন ফাহিমা আহমেদ চৈতী। এটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টায় দুরন্ত টেলিভিশনে।
