ঝাড়খণ্ডে ভোটের প্রচারে অযোধ্যা-কাশ্মীর প্রসঙ্গ তুললেন অমিত শাহ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:১৮

ভারতের ঝাড়খণ্ডে ভোটের প্রচারে এবার অযোধ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরলেন বিজেপি সভাপতি অমিত শাহ। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের নেতৃত্বে বিজেপিকে ফের ক্ষমতায় আনতে এ প্রচারণা চালাচ্ছেন তিনি। গতকাল বিভিন্ন স্থানে প্রচারকার্য চালানোর সময় অমিত শাহ এ বিষয়গুলো তুলে ধরেন।

অমিত শাহ এদিন কংগ্রেসের বিরুদ্ধে অযোধ্যায় রামমন্দির নির্মাণ আটকে রাখার অভিযোগ তোলেন। লাটেহারে ভোটের প্রচারে বিজেপি এই নেতা বলেন, ‘আপনারা বলুন...অযোধ্যায় রামমন্দির নির্মাণ করা উচিত কিনা? অথচ কংগ্রেস এ মামলার ধারাবাহিক শুনানি হতে দিচ্ছিল না। এখন সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণের রাস্তা খুলে দিয়েছে।’