বলিভিয়ায় নতুন নির্বাচনের প্রস্তাব

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২০

বলিভিয়ায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিইন আনেজ কংগ্রেসকে নতুন নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দিতে নির্দেশ দিয়েছেন। তবে তিনি নির্বাচনের কোনো তারিখ নির্ধারণ করেননি। নির্বাচনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সেনাবাহিনীর চাপে গত ১০ নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন  বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। পদত্যাগ করে তিনি মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেন। এরপর তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

নির্বাসিত নেতা দাবি করেছেন, নিরাপত্তাবাহিনী তার আদিবাসী সমর্থকদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেছেন। মোরালেসের পদত্যাগের পর তার সমর্থকরা দেশটির রাজধানীগামী এবং অন্যান্য প্রধান প্রধান শহরের সড়ক অবরোধ করে রেখেছে। এতে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সহিংসতা ঠেকাতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিইন আনেজ কংগ্রেসকে নতুন নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দিতে নির্দেশ দিয়েছেন। আনেজ  আশাবাদী তার প্রস্তাবে সহিংসতার অবসান হবে। তার প্রস্তাবে নির্বাচনী ব্যবস্থার সংস্কারেরও উল্লেখ রয়েছে।  গত ২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে। বে আখ্যায়িত করেছেন।