বিয়ের কনেকে স্বর্ণ কিনতে অর্থ দেবে সরকার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:১৯

বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন বাড়াতে আসাম সরকার বিয়ের কনেকে স্বর্ণ কিনতে ৩০ হাজার রুপি দেবে। এজন্য ‘অরুন্ধতী’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে সবাই এই সুযোগ পাবেন না। এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার জানান, রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়েছে। নতুন এই প্রস্তাব কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য আশার আলো দেখালেও সবাই এই সুবিধা ভোগ করতে পারবেন না। যেসব অভিভাবকের (মা-বাবার আয়) বার্ষিক আয় ৫ লাখ রুপির ওপরে তারা এর আওতায় আসবেন না। শুধু তা-ই নয়, প্রথমবার বিয়ের ক্ষেত্রেই কেবল এই উপহার পাওয়া যাবে। সেক্ষেত্রে কনেকে এক তোলা স্বর্ণ কিনতে ঐ পরিমাণ অর্থ দেওয়া হবে।           —ইন্ডিয়া টুডে