বুরকিনা ফাসোতে পুলিশের অভিযানে ১৮ জিহাদি নিহত হয়েছে। দেশটির উত্তরে একটি ফাঁড়িতে হামলা চালানোর চেষ্টাকালে পালটা পুলিশের অভিযানে তারা নিহত হয়। সেখানে জিহাদিদের উত্থান বেড়ে যাওয়ায় পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে থাকে।
সৌম প্রদেশের অর্বিন্দতে বুধবারের হামলার পর এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে পুলিশ দ্রুত পালটা অভিযান চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়, এ অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহত ও সাত জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল ও জিপিএস সামগ্রি উদ্ধার করা হয়েছে।
