ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. মতিউল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। বৃহস্পতিবার আইআইডিএফসির ২২২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আনিস এ খান স্বতন্ত্র পরিচালক হিসেবে এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হুসেইন নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
