ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২২

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন তিন জেলার আরো তিন ক্রেতা। তারা হলেন—ফরিদপুরের রাজমিস্ত্রি সিরাজুল ইসলাম, মাদারীপুরের গৃহিণী বিথী বেগম এবং শরীয়তপুরের মুদি দোকানি বাবুল ছৈয়াল। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ এই সুবিধা পান তারা। ওয়ালটনের পক্ষে তাদের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক।  গত মঙ্গলবার সিরাজুল ইসলামের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। সে সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ইসহাক মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু এবং ‘নাহার ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী এম এম ওমর ফারুক।  —প্রেস বিজ্ঞপ্তি