শীতকালীন ছুটিতে আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন পন্ডের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা শীতকালীন ছুটি ও সমাবর্তনকালীন সময় হল খোলা রাখা, ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সন্ধ্যা ৭টার ভেতরে ছাত্রী হল বন্ধের আইন বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ-মিছিল করে। যেটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
