হেলমেট পরি, জীবন বাঁচাই, নো হেলমেট, নো বাইক— এই স্লোগান সামনে রেখে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার উদ্যোগে বৃহস্পতিবার ব্যতিক্রমী শোভযাত্রা বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও হেলমেট পরিহিত বাইক নিয়ে এ ব্যতিক্রমী শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব হোসাইন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।
