ঝিনাইদহে সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩৮

ঝিনাইদহে সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি। এদিকে পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। তবে চাষিরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না।

জেলা খাদ্য অফিসার শেখ আনোয়ারুল করিম জানান, চলতি আমন সংগ্রহ অভিযানকালে ১১ হাজার ৩২৭ টন ধান সরাসরি চাষিদের কাছ থেকে কেনা হবে। উপজেলা কৃষি অফিস চাষিদের তালিকা তৈরি করছে। তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে চাষি নির্বাচন করা হবে। তাদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা দরে কেনা হবে। অর্থাত্ প্রতি মণ ১ হাজার ৪০ টাকা।

তিনি আরো জানান, অ্যাপসের মাধ্যমে ক্রয়কৃত ধানের দাম সরাসরি চাষির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।

জেলা খাদ্য অফিসার বলেন, ধান কেনা শুরু করতে সপ্তাহখানেক দেরি হবে। কাগজপত্র তৈরি করা হচ্ছে।