জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাতে এ গান পাউডার উদ্ধার করেন। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুবুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর ইউনিয়নের জহরপুর বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে কালুপাড়া মাঠে পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গান পাউডারের আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা।
