নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪০

নালিতাবাড়ীতে বুধবার সন্ধ্যায় ৫০ পিস ইয়াবাসহ একই ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডের সাবেক দুই নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভেদীকুড়া আমবাগান বাজারের কাছে অবস্থান নেয়। ঐ সময় রামচন্দ্রকুড়া ইউপির সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম ও মাহমুদা পারভিন ঝর্ণা রিকশাযোগে নালিতাবাড়ী আসছিলেন। নারী পুলিশ সদস্য দিয়ে তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালালে ঐ ইয়াবা জব্দ করা হয়।

ডিবি পুলিশের এসআই মাজহার ও নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।