জুয়ার আসরে অভিযান চালিয়ে কাশিয়ানীতে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভাট্টাইধোবা গ্রামের পূর্বপাশে বিল কোদলা নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী-মুকসুদপুরের সার্কেল এসপি মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
