মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্পিডবোট নিয়ে গানম্যানসহ কাঁঠালবাড়ী স্পিডবোট ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন বিচারক নিতাই চন্দ্র সাহা। স্পিডবোটটি কিছুদূর যেতেই ৪ নম্বর ফেরিঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা গুরুতর আহত হন। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে চিকিত্সকের পরামর্শে অ্যাম্বুলেন্স ভাড়া করে বিচারককে ঢাকার উদ্দেশ্যে ফেরিতে উঠিয়ে দেই।
