দোকানে পলিথিন রাখার অপরাধে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার লোকমান হোসেন বাজার পরিদর্শনকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরে দুই মিষ্টির দোকানে পলিথিন দেখেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া ব্যবসায়ী সোহেল রানাকে ৩০ হাজার ও জীবন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
