নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে ঐ ব্যক্তি মারা যান। জানা গেছে, রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করা হয়। বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েনউদ্দীন বলেন, হাসপাতালে ভর্তির পর অনেক চেষ্টা করেও তার পরিচয় পাওয়া যায়নি। বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা জানান, বিধি মোতাবেক লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।
