দামুড়হুদা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গোবিন্দহুদা মাঠ থেকে দুইটি তাজা বোমা উদ্ধার করেছে। মডেল থানার এসআই তপন কুমার নন্দী জানান, গ্রামের লোকজন মাঠে কৃষিকাজ করতে গিয়ে বোমা দুটি দেখে থানায় খবর দেয়। পরে বোমা দুইটি উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয় একটি সাধারণ ডায়ারি করা হয়েছে।
