রামগঞ্জে বিভিন্ন দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪২

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুরে সিএনজি চাপায় দি মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী নিহত হওয়ায় চালক আবদুল মান্নানের বিচারের দাবি এবং ইটভৃাটা ও বালু ব্যবসায়ীদের অবৈধ ট্র্যাক, টলি, ট্রাক্টর, ডাম্পার এবং লাইসেন্সবিহীন সিএজি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত চণ্ডীপুর ইউনিয়বাসীর আয়োজনে চাঙ্গিরগাঁও বাজার থেকে কালা পাটোয়ারী বাড়ি পর্যন্ত সড়ক জুড়ে মানববন্ধন করে।  উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুরে চাঙ্গিরগাঁও দি মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্রী মাইসা আক্তার (৭) সিএনজি চাপায় নিহত হয়।