কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাজারের আট প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা না থাকা, অননুমোদিত খাবার বিক্রির দায়ে সুপার স্টার হোটেলসহ আট প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
