হবিগঞ্জ শহরতলী থেকে নুর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ধুলিয়াখাল বাইপাস রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নুর আলম হবিগঞ্জ সদর উপজেলার বড়ো বহুলা গ্রামের কালাই মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, নুর আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
