টেকনাফে চার দোকানকে জরিমানা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪৩

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মিষ্টিবনসহ চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে ১ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হ্নীলা বাসস্টেশনস্থ মাদ্রাসা মার্কেটের ইদ্রিসের মালিকানাধীন মিষ্টিবনকে ১০ হাজার টাকা, মৌলভী বাজারের ছৈয়দ নূরের মালিকানাধীন রড সিমেন্টের দোকানকে ১৫ হাজার, বেলালের মালিকানাধীন মা-বাবার দোয়া ওয়ার্কসপকে ২৫ হাজার টাকা ও রড সিমেন্টের দোকানদার বেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে উপজেলা বাজার মনিটরিং কমিটির মাধ্যমে এই অভিযান অব্যাহত থাকবে।