রঙ্গরস

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৫১

একদিন এক পানশালায় একটা হুলো বেড়াল গিয়ে এক পেগ হুইস্কি এবং একটা আইসক্রিম অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে দুটো মিশিয়ে খেয়ে নিয়ে বিল মিটিয়ে চলে গেল। পাশের টেবিলে দুই ভদ্রলোক মদ খাচ্ছিলেন। একজন সঙ্গীকে বললেন, ‘কী আশ্চর্য ব্যাপার দেখলে একটা হুলো বেড়াল এসে হুইস্কি আর আইসক্রিম খেয়ে গেল? অবাক কাণ্ড!’

দ্বিতীয়জন নির্লিপ্তভাবে জবাব দিলেন, ‘এতে অবাক হবার কী আছে? আমি নিজেও আইসক্রিম দিয়ে হুইস্কি খেতে খুব ভালোবাসি। তুমিও খেয়ে দেখ ভালো লাগবে।

 

 

এক মদের পার্টিতে এক লোক দু পেগ খেয়েই বলল, ‘গুডবাই গুডবাই’।

তখন অন্য সবাই বলল, এখনো পার্টি জমলই না আর আপনি এখনই চলে যাচ্ছেন?

—না আসলে এখনই যাচ্ছি না, কিন্তু যখন সত্যিকারের চলে যাব তখন তো আর গুডবাই বলার অবস্থা থাকবে না তাই...