গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের নাটকের দল চাকদহ নাট্যজনের নাটক ‘বিল্বমঙ্গল কাব্য’। গিরিশচন্দ্র ঘোষের গল্প ও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন ভারতের নন্দিত অভিনেতা দেবশংকর হালদার। এছাড়াও অভিনয় করেন সঞ্জিতা, শৈলী দত্ত, অদিতি লাহিড়ী প্রমুখ —ইত্তেফাক
