এখন থেকে ৫০ স্থানে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:১১

পেঁয়াজ বিক্রির পরিসর আরো বিস্তৃত করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। রাজধানীতে আগে ৩৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হলেও এটি বাড়িয়ে এখন থেকে ৫০টি গুরুত্বপূর্ণ জায়গায় বিক্রি করা হবে। দাম আগের মতোই, কেজিপ্রতি ৪৫ টাকা। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। এরই মধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালান দেশে পৌঁছাতে শুরু করেছে। বিমানযোগে মিশর, তুরস্ক, পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া । এরই মধ্যে পর্যাপ্ত দেশি পেঁয়াজ (পাতাসহ) বাজারে এসেছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।