আগামী ৭ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মেলনে দেশের অধস্তন আদালতের প্রায় ১ হাজার ৮০০ বিচারক অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন হতে অধস্তন আদালতের বিচারকদের মামলা পরিচালনা বিষয়ে নানা দিকনির্দেশনা দেওয়া হয়ে থাকে।
