আজ ২২ নভেম্বর। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে তেরশ্রী বাজারসহ চারটি গ্রামে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী ও তাদের দোসররা। তারা তেরশ্রী এস্টেটের জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তত্কালীন তেরশ্রী কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ সকালে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও শোকমিছিলের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। ধী
