বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক পুনঃ নিয়োগ পেয়েছেন মো. আবুল কাসেম শিখদার। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগে পরিচালক পদে অবসর প্রস্তুতিকালীন ছুটি বাতিলের শর্তে গত ১৮ নভেম্বর ২০১৯ থেকে এক বছরের জন্য তিনি এ নিয়োগ পান। জনসংযোগ পেশায় বাইশ বছরেরও অধিককাল ধরে তিনি এ বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।
