দিল্লিতে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৬

আগামী ২৩-২৪ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন। সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখা থেকে অংশ নেয়ার লক্ষ্যে দিল্লি যাচ্ছেন বাংলাদেশ শাখার সভাপতি তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম, কবি নিগার সুলতানা, সঙ্গীত শিল্পী মনির চৌধুরী, আবৃত্তিকার শেখ সাদী মারাজানসহ অন্যান্যরা। পৃথিবীর সর্বত্র বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য ২০১৫ সাল থেকে এ সংগঠন কাজ করে যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি