হংকং বিলে ভেটো দিতে ট্রাম্পের প্রতি চীনের আহ্বান

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০০:৫০

হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনে মার্কিন কংগ্রেসে যে বিল পাস হয়েছে তাতে ভেটো দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই বিলে সই করে তাকে আইনে রূপ দেন তবে চীনও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল বৃহস্পতিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী জেং সুয়াং একথা বলেন। তিনি বলেন, দেরি হয়ে যাবার আগেই যেন ওয়াশিংটন বুঝতে পারে কোনটি সঠিক কোনটি ভুল এবং হংকং প্রসঙ্গে চীনের আভ্যন্তরিন ইস্যুতে নাক গলানো থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র যদি ভুল করার নীতি অব্যাহত রাখে তবে বেইজিং অবশ্যই কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।