প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।
১। ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধির কারণ কী?
উত্তর : সমাজ-সভ্যতার ক্রমবিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে।
২। পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে কেন?
উত্তর : ব্যবসা-বাণিজ্যের কার্য-পরিধি বৃদ্ধির কারণে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।
৩। কোন উদ্দেশ্যে প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে?
উত্তর : কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য।
৪। প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল কোথা থেকে সংগ্রহ করে?
উত্তর : সবচেয়ে কাঙ্খিত উত্স থেকে।
৫। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে?
উত্তর : অর্থায়ন।
৬। কোন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে?
উত্তর : অর্থায়ন ব্যবস্থাপনা।
৭। বর্তমানে অর্থায়নকে কী হিসাবে ব্যবহার করা হয়?
উত্তর : ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসাবে ব্যবহার করা হয়।
৮। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
উত্তর : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
৯। ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ আগমনের উপায় কী?
উত্তর : পণ্যদ্রব্য বিক্রয় থেকে ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের আগমন হয়।
১০। পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য সহায়তা করে কোনটি?
উত্তর : অর্থায়নের ধারণা ।
১১। কোন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠানের যেমন- বিদ্যালয়।
১২। দর্জির দোকান কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান।
১৩। পরিবার ও বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : অমুনাফাভোগী প্রতিষ্ঠান।
১৪। মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য কোন কোন সম্পদে তহবিল বিনিয়োগ করে?
উত্তর : চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে।
১৫। ব্যবসায়কে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয় কেন?
উত্তর : প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যেক কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে ফলে ব্যবসায়কে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়।
১৬। ব্যবসায়ের ঝুঁকিগুলো কোন কোন কারণে সৃষ্টি হতে পারে?
উত্তর : ব্যবসায়ের ঝুঁকিগুলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি কারণে সৃষ্টি হতে পারে।
১৭। কোন পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপকদের পক্ষে সম্ভব হয় না?
উত্তর :অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করা বা এই পরিবর্তন গুলোর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সম্ভব হয় না।
১৮। কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর : ব্যবসায় এ নতুন নতুন পণ্য বা সেবা চালুর মাধ্যমে ব্যবসায়িক ঝুঁকি বিভাজিত করাকে বৈচিত্রায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলা হয়। কোন ব্যবসায়ী যদি তার ব্যবসায়ে একাধিক পণ্য বিক্রয় করে তাহলে একটিতে লোকসান হলেও আরেকটির মুনাফা দিয়ে তা পুষিয়ে নেয়া সম্ভব। যেমন: একজন ব্যবসায়ী বোতলজাত বড় শ্যাম্পুর পাশাপাশি যদি মিনি প্যাক শ্যাম্পুও বিক্রি করে তাহলে তিনি দুই পণ্যেরই ক্রেতা পাবেন।
১৯। কিভাবে নগদ প্রবাহ নির্ধারণ করা হয়?
উত্তর : বিক্রয়লব্ধ অর্থ থেকে উত্পাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়।
২০। একটি প্রতিষ্ঠানের জন্য আর্থিক ব্যবস্থাপকের কোন সিদ্ধান্তটি অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর : সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কিন্তু অধিক লাভজনক খাতে বিনিয়োগের সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। যেহেতু মুনাফা অর্জন কোন বিনিয়োগের মূল লক্ষ্য সেহেতু এই ধরনের সিদ্ধান্ত ব্যবসায়িক সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
